০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীতে আসছে নতুন নিয়মে কঠোর লক ডাউন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:৩৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / 38
মোজাম্মেল হক,চাটখিল(নোয়াখালী)
করোনা সংক্রামন রোধে জনসাধারণের দূর্ভোগ কমিয়ে আসছে নতুন নিয়মে কঠোর লকডাউন, এতে জনসাধারণও উপকৃত হবে এবং করোনা সংক্রামনও নিয়ন্ত্রণে থাকবে।আজ রবিবার সকাল বেলায় জেলা প্রশাসক কার্যালয়ে করোনা সংকটকালীন মূহূর্তে জরুরী মিটিং এ নোয়াখালী-৪ আসনের মাননীয় এমপি একরামুল করিম চৌধুরী এমপি, মাননীয় জেলা প্রশাসক তন্ময় দাস মহোদয়, নোয়াখালীর সিভিল সার্জন মাসুম ইফতেখার, নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার এবং সদর উপজেলা চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহান অংশগ্রহন করেন।২৪ জুন থেকে নোয়াখালীতে আর উপজেলা ভিত্তিক লকডাউন থাকছে না।
যে বাড়িতে করোনা রোগী পাওয়া যাবে, সে বাড়ি পুরোপুরি কার্যকর লকডাউন করা হবে এবং কাউকে ঢুকতে ও বের হতে দেয়া হবে না।
লকডাউনকৃত বাড়িতে প্রশাসনের পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দেবে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের মনোনীত সেচ্ছাসেবীরা।











