০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পটুয়াখালী জেলার রেড জোনের জন্য প্রস্তাবিত উচ্চ সংক্রমণ এলাকা সমূহ পরিদর্শন করছেন জেলা প্রশাসক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৫৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / 42
দিপংকর দাস,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলার রেড জোনের জন্য প্রস্তাবিত উচ্চ সংক্রমণ এলাকা সমূহ আজ সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এসময় সাথে ছিলেন সিভিল সার্জন, পটুয়াখালী, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী; সেনাবাহিনী ও পুলিশের প্রতিনিধিসহ স্ব-স্ব এলাকার কাউন্সিলরগণ। পরিদর্শনকালে জেলা প্রশাসক উচ্চ সংক্রমণ এলাকা সমূহের প্রবেশ ও বহির্গমন পথ সীমিতকরণ, জনসাধারণকে সচেতন করাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। একইসাথে এলাকাগুলোর সংক্রমণ হার প্রতিনিয়ত হালনাগাদ করার জন্য সিভিল সার্জন মহোদয় কে অনুরোধ জানান। পটুয়াখালী জেলায় করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। তাই এই জেলার সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আবারো অনুরোধ জানানো। পটুয়াখালী জেলায় করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। তাই এই জেলার সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আবারো অনুরোধ জানানো হল।











