০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতির কালে ১ ডাকাত আটক পালিয়েছে আরও ৩ জন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / 41
মোস্তাকিম হোসেন,দিনাজপুর
দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে আশিকুর রহমান (২৫) নামের এক জন আন্তজেলা ডাকাত দলের সদস্যকে আটক করছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ ডাকাত সদস্য পালিয়েছে ।
শুক্রবার গভীর রাতে দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে কারিগরি কলেজের সামনে ডাকাতির প্রস্তুতি কালে তাকে আটক করা হয়। আটককৃত ডাকাত রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একবারপুর দক্ষিণপাড়া গ্রামের গফুর মন্ডলের ছেলে।
ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, দিনাজপুর-ঘোড়াঘাট সড়কের কারিগরি কলেজের সামনে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে দিনাজপুর-ঘোড়াঘাট সড়কে পুলিশ অবস্থান নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে আশিকুর রহমানকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১টি লোহার করাত, ১টি লোহার রড, ৫টি কাঠের লাঠি, ৫টি প্লাষ্টিকের রশি, ১টি হাসুয়া ও ১টি যানবাহন থামানোর জন্য ১টি কাঠের গুল উদ্ধার করা হয়েছে।
আটককৃত ডাকাত সদস্যের স্বীকারোক্তি অনুযায়ী পালিয়ে যাওয়া ডাকাত সদস্যরা হলেন- একই উপজেলার প্রজাপাড়া (ওসমানপুর) গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হেলাল উদ্দিন (৩৫) ও দুররাজপুর ইন্দ্রিয়ারপাড়া মকিমপুর (মধ্যপাড়া) আজহার আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫)











