১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোনার কলমাকান্দায় এগারো বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১১:৩০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / 40
হৃদয় আহমেদ,(কলমাকান্দা) নেত্রকোনা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা এগারো বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধর বিরুদ্ধে।অভিযোগে মিজানুর রহমান (৫৭) নামে আটক করেছে পুলিশ।
শিশুটি উপজেলার খারনৈ ইউনিয়ন গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বাজারের একটি দোকানে এ ঘটনা ঘটে। আটককৃত উপজেলার খারনৈ ইউনিয়নের খারনৈ গ্রামের মৃত-আছর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে শিশুটি বাড়ি থেকে বিকাশের মাধ্যমে তার বাবার পাঠানো টাকা উত্তোলন করতে বাজারে আসে। টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে শিশুটি গোবিন্দপুর বাজারে মিজানুর রহমানের দোকানের সামনে দাঁড়ায়। ওই সময় মিজানুর শিশুটিকে জোর পূর্বক তার দোকান ঘরের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি ডাকচিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। শিশুটি গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার মা ও বাবা ঢাকায় চাকুরী করার সুবাদে সে তার দাদার বাড়িতে থাকে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন মামলা প্রক্রিয়াধীন।











