১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:২৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
  • / 38

অনলাইন ডেস্ক
মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক আব্দুল মহি লাল্টু (৬৫) মারা গেছেন। শনিবার ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল মহি মেহেরপুর শহরের নতুন পাড়ার মৃত মোহর আলী মুক্তারের ছেলে।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দীন জানান, আব্দুল মহি লাল্টু গত ৪দিন যাবৎ মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা গেছেন। সরকারি স্বাস্থ্যবিধি অনুযায়ী আব্দুল মহি লাল্টুর লাশ দাফন করা হবে।
তিনি আরো জানান, এই প্রথম করোনা আক্রান্ত হয়ে মেহেরপুরে কেউ মারা গেলেন। এর আগে যে তিনজন মারা গেছেন তারা সকলেই উপসর্গ নিয়ে মারা গেছেন। পরে তাদের করোনা পজিটিভ ফলাফল আসে। এ পর্যন্ত মেহেরপুর জেলায় ১৫১৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩৯জন। সুস্থ ১৬জন।

Please Share This Post in Your Social Media

মেহেরপুরে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশ : ০৮:২৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০