১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় গূহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার স্বামী আটক

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
  • / 45

মোঃ ইকরামুল ইসলাম,সাতক্ষীরা 
 সাতক্ষীরা । সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় রুবিনা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নিজের বসত ঘরে ওড়না পেঁচানো অবস্থায় ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী রেজাউল ইসলাম বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গৃহবধু রুবিনা আক্রার (২৮) দক্ষিন পারুলিয়া গ্রামের রেজাউল ইসলাম বাবু’র (৩০) স্ত্রী।গৃহবধূ রুবিনার বাবা সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ঢালীপাড়া গ্রামের আইয়ুব আলী জানান, ১০ বছর আগে রুবিনার বিয়ে হয় দক্ষিন পারুলিয়া গ্রামের নৈশপ্রহরী শহীদুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম বাবুর সাথে। রেজাউল ইসলাম বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করে। তাদের সংসারে ৬ বছরের একটি ছেলে ও সাত মাস বয়সের একটি কন্যাসন্তান রয়েছে। বিভিন্ন সময়ে টাকা পয়সা নিয়ে তাদের সংসারে কলহ লেগে থাকতো। মাঝে মধ্যে রেজাউল ইসলাম বাবু রুবিনাকে মারপিট করতো। কয়েকমাস ধরে রেজাউল ও রুবিনার মধ্যে মনোমালিন্য চলে আসছিলো।তিনি বলেন, শুক্রবার ভোরে স্থানীয়দের মাধ্যমে রুবিনার মৃত্যুর খবর জানতে পারি। প্রথমে স্ট্রোক করে রুবিনার মৃত্যু হয়েছে বলে স্বামীর বাড়ীর লোকজন প্রচার দেয়। পরে ওড়না পেঁচিয়ে রুবিনার মৃত্যু হওয়ার বিষয়টি জানানো হয়।
বিষয়টি জানতে চাইলে দেবহাটা থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে  বিষয়টি নিশ্চিত করেন, তিনি জানান গৃহবধূর  মৃত্যুতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য  স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়না ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। আপাতত আমাদের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় গূহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার স্বামী আটক

প্রকাশ : ০৫:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০