১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কক্সবাজারের মহেশখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলার কলেজ ছাত্রীসহ ৩ জন গুরুতর আহত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / 42
মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার
এই ঘটনাগঠে আজ শুক্রবার সকাল ৯টায় জাগিরাঘোনাস্থ মোঃ ছিদ্দিকেরর বসতবাড়িতে হামলা সংগঠিত হয়েছে।
এজাহার সুত্রে জানা যায়, মোঃ ছিদ্দিকের পৈত্রিক বসত ভিটার বাড়ির সিমানা নিয়ে একই এলাকার আবু ছিদ্দিকের পুত মোঃ হাসেম গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় মোঃ ছিদ্দিকের বাড়িতে নুর হাসেমের নেতৃত্বে দারালো দা নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায় এসময় দায়ের কোপে গুরুতর আহত হন মোঃ ছিদ্দিকের কলেজ পড়ুয়া মেয়ে খুকু মনি (১৬), আমানুল করিম (৩৮), সাদিয়া সুলতানা (১০)।
এদিকে হামলাকারিদের মধ্যে মোঃ শাহাজাহান, গিয়াস উদ্দিন,মোঃ জাফর সহ ৮ জনের একদল লাঠিয়াল বাহিনী ছিদ্দিকের বসতবাড়িতে হামলা চালিয়ে টাকা সহ স্বর্নঅলংকার লুটপাট করেছে বলে এজাহারে উল্লেখ করেছে ভোক্তভুগিরা।
এঘটনায় ছিদ্দিক বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় একটি এজাহার দায়ের করেছে।
আহতদের মধ্যে আমানুল করিমের মাথায় ১০ টি সেলাই করা হয়েছে কলেজ ছাত্রীর অবস্থাও সংকঠ পন্ন বলে জানা গেছে।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ঘটনার বিষয়ে এজাহার পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।











