১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের শার্শায় ৪ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:৪৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
  • / 41

মোঃ নজরুল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি
যশোরের শার্শায় ৪  কেজি গাঁজাসহ মিজানুর রহমান মোড়ল (৪৫)  নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার দিবাগত রাতে  ঘিবা সীমান্তের সুবর্নখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে শ্রীকোনাগামী কাঁচা রাস্তার ক্যাম্পের পাশে একটি ধানক্ষেত থেকে তাকে আটক করে  শার্শা থানার পুলিশ।  আটক মিজানুর ঘিবা গ্রামের মৃত্যু খলিল মোড়লের ছেলে।
আটক মিজানুর জানান, জব্দকৃত গাঁজা ঘিবা গ্রামের জামালের। সে ৫০০ টাকার বিনিময় ওই গাজা ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছিল।
নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই শেখ খায়রুল বাশার  জানতে পারে রাত১২টার দিকে ঘিবা সীমান্তে মাদকদ্রব্য পাচার হচ্ছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ আসামী মিজানুর রহমান মোড়লকে আটক করে। আটককৃত নামে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। আগামীকাল শনিবারে তাকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

যশোরের শার্শায় ৪ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

প্রকাশ : ০৯:৪৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০