১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স করোনায় আক্রান্ত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
  • / 50
দিপংকর দাস,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ৫০ শয্যা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স বিউটি বিশ্বাস(৪৮) করোনায় আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার রাতে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট হাসপাতালে এসে পৌছে। এরপরই তাঁকে সরকারি বাসভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং বাসাটি লকডাউন করা হয়েছে।কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জে এইচ খান লেলীন মুঠো ফোনে জানান, গত এক সপ্তাহ ধরে ওই নার্স সর্দি ও জ্বরে আক্রান্ত।
গত ১৩ জুন তাঁর নমুনা সংগ্রহ করা হয়। তবে একই সময় তার সঙ্গে থাকা অন্য নার্সদের নমুনা সংগ্রহ করা হলেও তাঁদের রিপোর্ট করোনা নেগেটিভ। নার্সকে নিজ বাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এজন্য তার বাসভবনটি লকডাউন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

পটুয়াখালী কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স করোনায় আক্রান্ত

প্রকাশ : ০৮:০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০