০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে মাদক রমরমা ব্যাবসা, বেপরোয়া মাদক ব্যাবসায়ীরা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
  • / 42

মোহাম্মদ  নজরুল ইসলাম,বেনাপোল(যশোর)  
দেশের এই ক্রান্তিকালে করোনাভাইরাস এর দাবানলে দিশেহারা সকল শ্রেণীর মানুষ। ভালো নেই গোটা বিশ্ব। আর এরই মাঝে বেপরোয়া হয়ে উঠেছে শার্শা উপজেলার সীমান্তের মাদক ব্যবসায়ী সিন্ডিকেট। প্রতিনিয়ত প্রশাসনিক অভিযানে সীমিত সংখ্যক মাদক জব্দ তালিকায় উঠে আসলেও বেশিরভাগই রয়ে যাচ্ছে  ধরা ছোঁয়ার বাইরে। এমনটি মনে করেন মাদক বিরোধী এলাকার সচেতন মহল।
সাম্প্রতিক সময়ে যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘদিন ধরে সীমান্তপথে মাদকের ছড়াছড়ি নিয়ে লেখালেখি ও সাংবাদিকদের মাদকবিরোধী সংবাদ প্রকাশিত হলেও কিছুতেই বন্ধ হচ্ছেনা সীমান্তে মাদক ব্যবসা। টনক নড়ছেনা প্রশাসনের।
স্থানীয় অনেকে বলেন, বাংলাদেশ সীমান্ত নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের। তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সীমান্ত নিরাপত্তায় কড়া নজর রাখছেন। কিন্তু দিন দিন সীমান্ত সৈনিকদের প্রতি এলাকার মানুষের মাঝে ঘোলাটে সন্দেহ কাজ করছে। তারা অভিযোগ করে বলেন, মাদক ও চোরাকারবারিরা দেশের সীমান্ত পথ ধরে পার্শ্ববর্তী দেশ ভারতে প্রবেশ করে- ভারতীয় ফেনসিডিল, মদ, হেরোইন, ইয়াবা, গাঁজা সহ নানা ধরনের মাদক নিয়ে নিজ দেশের অভ্যন্তরে প্রবেশ করে। এবং এইসব সীমান্ত থেকে নানা কৌশলে চলে যায় দেশের বিভিন্ন এলাকায়। আর এইসব মাদক সেবনে যেমন দেশের মেধাবী যুবসমাজ দিনদিন ধ্বংসের দাড়প্রান্তে এসে পৌঁছাচ্ছে। তেমনি তিলে তিলে নানা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে দেশের হাজার হাজার পরিবার। ধুলিস্যাৎ হচ্ছে সন্তানকে নিয়ে ঘিরে থাকা পিতা-মাতার স্বপ্ন। সাম্প্রতিক সীমান্তে মাদক চোরাকারবারীরা বেপরোয়া হয়ে উঠেছে- সীমান্তের রঘুনাথপুর, সাদিপুর, পুটখালী, দৌলতপুর, শিকারপুর, ঘিবা  বেনাপোল রেলওয়ে স্টেশন এলাকা নারায়ণপুর কাকমারি সহ বিভিন্ন এলাকা।মাদকের জমজমাট ব্যবসা চলছে দেখার মত কেউ নেই। 
এমতাবস্থায়  সীমান্তের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার নিরীহ সচেতন মানুষেরা।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে মাদক রমরমা ব্যাবসা, বেপরোয়া মাদক ব্যাবসায়ীরা

প্রকাশ : ০৫:০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০