০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীতে নতুন করে আরও ৩৭ জন করোনা আক্রান্ত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১০:৫৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / 37
মোজাম্মেল হক,চাটখিল(নোয়াখালী)
নোয়াখালীতে নতুন করে আরো ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৪৭৫ জন। গত ২৪ ঘন্টায় ৩৭ জন নতুন আক্রান্তের মধ্যে নোয়াখালী সদরে ২৫ জন, বেগমগঞ্জ- ০২জন, কোম্পানীগঞ্জ-০৪জন, কবিরহাট-০৫জন, সূবর্ণচর-০১জন। নতুন করে মৃত্যু ২ জন। কোম্পানীগঞ্জ-১জন, সোনাইমুড়ী-১জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু ৩৮ জন। মোট সুস্থ হয়েছেন ৫৩৯ জন।
করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় নোয়াখালীর সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় লকডাউন চলছে। বুধবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।











