০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কুড়িগ্রামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১০:৫৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / 43
আজিজুল হক নাজমুল,কুড়িগ্রাম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদেশে ও সেনা প্রধান মহোদয়ের নির্দেশনায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনা বাহিনী। বেসামরিক প্রশাসনকে সহযোগীতা করা, বাজার মনিটরিং,সামাজিক দুরত্ব বজায় রাখা,করোনার বিস্তাররোধে জনগনকে সচেতন করাসহ তারা গরীব ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করে চলেছেন।করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করার পাশাপাশি মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন সেনা সদস্যরা।
তারই ধারাবাহিকতায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ তম ইনফেন্ট্রি ব্যাটালিয়ন ও রংপুর এরিয়ার আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে বুধবার (১৭ জুন) দুপুর ১২টা হতে বিকাল পর্যন্ত গর্ভবতী মা এবং শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।
স্বাস্থ্য সেবা নিতে আসা গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা প্রদান করেন রংপুর সিএমএইচ এর স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকগন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার বেগম,লেঃকর্ণেল হেদায়েতুল ইসলাম,ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নবিউল হাসান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু,উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, প্রভাষক জাকারিয়া মিঞা প্রমুখ।











