১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ভারতের কাছে সৌদি থেকে ছেড়ে আসা জাহাজে ড্রোন হামলা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:৩০:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / 81
নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
আরব সাগরে শনিবার একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর বিস্ফোরণের ঘটনায় আগুন ধরে গেছে। কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভি’র।
ভারতের বার্তা সংস্থা এএনআই’র বরাতে এনডিটিভি জানায়, ওই বাণিজ্যিক জাহাজের নাম এমভি চেম প্লুটো। ওই জাহাজে ২০ জন ভারতীয় ক্রু রয়েছে। পোরবন্দর উপকূল থেকে ২১৭ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয় জাহাজটি।
হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা জাহাজটির কাছে যাচ্ছে। ওই জাহাজটি অপরিশোধিত তেল বহন করছিল। সৌদি আরবের একটি বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি ভারতের মেঙ্গালুরুর কাছে যাচ্ছিল।
ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে টহলরত কোস্টগার্ডের জাহাজ আইসিজিএস বিক্রমকে সংকটাপন্ন বাণিজ্যিক জাহাজের কাছে পাঠানো হয়েছে। ওই এলাকায় থাকা সব জাহাজকেও সহায়তার জন্য এগিয়ে আসতে বলা হয়েছে।
এএনআই জানিয়েছে, ওই জাহাজের আগুন নিভিয়ে ফেলা হয়েছে। কিন্তু জাহাজের কিছু কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনায় জাহাজের ক্রু সদস্যরা নিরাপদ আছে।





















