০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মদ না পেয়ে হামলার অভিযোগে ভারতে বানরের মৃত্যুদণ্ড

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:৩৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
  • / 76

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তর প্রদেশে এবার এক বানরকে দেওয়া হল মৃত্যুদণ্ড। মদ খেতে না পারায় ২৫০ জন মানুষের ওপর হামলা করার অভিযোগ ছিল কালুয়া নামের ওই বানরের বিরুদ্ধে।
জানা গেছে , ভারতের উত্তর প্রদেশের মির্জাপুরে এক তান্ত্রিকের সঙ্গে থাকত কালুয়া। সেই তান্ত্রিক নিয়মিত মদ্যপান করতেন এবং কালুয়াকেও মদ পান করাতেন । বছর কয়েক আগে ওই তান্ত্রিক মারা যান। তারপর কালুয়া উৎপাত শুরু করে। কারণ কালুয়া ততদিনে মদে আসক্ত হয়ে পড়েছে। আর মদ না পেলেই সে মানুষের ওপর আক্রমণ চালাত।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, কালুয়া নামক ওই বানরের উৎপাতে গত কয়েকদিনে অতিষ্ঠ হয়ে উঠেছিল ভারতের উত্তর প্রদেশের মির্জাপুর জেলার স্থানীয়রা। স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে বারবার অভিযোগ জানাচ্ছিলেন তারা। ওই জেলায় এখন পর্যন্ত ২৫০ জনকে কামড়ে, আঁচড়ে হামলা করেছে বানরটি ।
এমন পরিস্থিতিতে ভারতের বন অধিদপ্তর ও কানপুরের চিড়িয়াখানার একটি দল একসঙ্গে কালুয়াকে ধরে নিয়ে যায়। এরপর কালুয়া কে নিয়ে যাওয়া হয় কানপুরের চিড়িয়াখানায়। সেখানকার চিকিৎসক বলেছেন, বেশ কিছুদিন আলাদা খাঁচায় একলা রাখা হয়েছিল কালুয়াকে। কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি। একইরকমভাবে আক্রমণাত্মক হয়ে উঠত কালুয়া।
প্রায় তিন বছর চিড়িয়াখানায় থাকার পরও স্বভাবে কোনও পরিবর্তন হয়নি কালুয়ার। শেষ পর্যন্ত চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ কালুয়াকে ছেড়ে দিলে আবার সে মানুষের ওপর আক্রমণ করবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
কালুয়াকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ায় উত্তরপ্রদেশের একাধিক পশুপ্রেমী সংগঠন প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে চিড়িয়াখানায় আলাদা একটি খাঁচায় কালুয়াকে রাখা হলে এই সমস্যা মিটে যায়। কিন্তু এভাবে একটি প্রাণীকে হত্যা করার কোনও মানে হয় না। চিড়িয়াখানা কর্তৃপক্ষ অবশ্য সেসব শুনতে নারাজ। তারা ইতিমধ্যে কালুয়াকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

মদ না পেয়ে হামলার অভিযোগে ভারতে বানরের মৃত্যুদণ্ড

প্রকাশ : ০৫:৩৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০