০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
করোনা: আজ মৃত্যুও সর্বোচ্চ ৫৩, শনাক্তও সর্বোচ্চ ৩৮৬২
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:৫৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / 70
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ২৬২ জন। একই সময়ে আক্রান্ত আরও তিন হাজার ৮৬২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৯৪ হাজার ৪৮১ জনে দাঁড়াল। এটিই এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় আইইডিসিআর। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।





















