০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোনার আটপাড়ায় বাজার মনিটরিং, জরিমানা আদায়।
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / 39
জুবায়ের আল মাহমুদ,আটপাড়া(নেত্রকোনা)
নেত্রকোনার আটপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক বাজার মনিটরিং অনুষ্ঠিত হয়েছে।বর্তমানে সারাবিশ্ব করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঝুঁকিপূর্ণ থাকায় সরকার নির্দেশনা প্রদান করেছে যেন, দোকান কার্যক্রম চালানোর জন্য বাধ্যতামূলক ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বিকাল ৪টা পর্যন্ত (ওষুধের দোকান ব্যতিত) দোকান পরিচালনা করা হয়।সরকার কর্তৃক নির্দেশনা সমূহ বাস্তবায়নের লক্ষ্যে আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া’র নেতৃত্বে আজ ১৫ই জুন, রোজ: সোমবার, আটপাড়া উপজেলার বাসস্ট্যন্ড, রুজের বাজার, অভয়পাশা বাজার সহ বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।সরকারি নির্দেশনা উপেক্ষা করে যে সকল দোকান নির্দিষ্ট সময়ের বেশি সময় ধরে দোকান পরিচালনা করছিল, সে সকল দোকান মালিককে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া।সরেজমিনে দেখা যায়, উপজেলার বাসস্ট্যন্ড এলাকায় বিকাল ৪.২০ মিনিটের সময় “মনোহারী ও দুটি কম্পিউটারের দোকান মালিককে অতিরিক্ত সময় দোকান পরিচালনার অপরাধে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।”সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া, সরকারি নির্দেশনা মেনে দোকান পরিচালনা করার জন্য দোকান মালিকদের নির্দেশনা প্রদান করেন।











