০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর নদী থেকে বৃদ্বের লাশ উদ্ধার
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / 36
হৃদয় আহমেদ,কলমাকান্দা(নেত্রকোনা)
নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় নৌ চলাচল ট্রলারযোগে যাতায়াত করতে গিয়ে সাউদপাড়া থেকে বাজার করার উদ্দেশ্য কলমাকান্দায় রওনা করলে ট্রলার থেকে পড়ে গিয়ে ইদ্রিস আলী (৬০) নামে বৃদ্ধ নিখোঁজ হয়। সে উপজেলার সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের বাসিন্দা।
সোমবার (১৫ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার উব্দাখালী নদীর বিশারা এলাকা থেকে ২১ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল এবং ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল নিখোঁজ ইদ্রিস আলীকে উদ্ধারে তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম খান সাংবাদিকদের জানান, সকলের সহযোগিতায় ইদ্রিস আলীর মরদেহ ৮ টার দিকে উদ্ধার করা হয়েছে। এবং তার ছেলের কাছ থেকে জানাযায় তার মৃগী রোগ রয়েছে ।তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ হয়নি, এবং মৃতদেহ ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।











