১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের মোংলায় খালের খাস জমিতে উচ্ছেদ অভিযান শুরু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
  • / 43

ইলিয়াস সরদার,বাগেরহাট 
অবৈধ স্থাপনার কারণে খনন কাজ বিঘ্নিত হওয়ায় মোংলার বুড়িরডাঙ্গার কামারডাঙ্গা সরকারি রেকর্ডিয় খালের উপর ও দুইপাশে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ কাজ শুরু হয়েছে।
রোববার সকাল থেকে মোংলা ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের এ সংযোগ খাল পুনরুদ্ধার অভিযান শুরু করে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী ও পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের উপ বিভাগীয় প্রকৌশলী মো: আরিফ হোসেন এই অভিযান কাজে নেতৃত্ব দেন। এ সময় নৌবাহিনী, পুলিশসহ স্থানীয় ভূমি অফিস ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকতার্ এবং সংশ্লিষ্ট ঠিকাদারগণ উপস্থিত ছিলেন। প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালের প্রায় ৬ কিলোমিটার খনন করা গেলেও অবৈধ স্থাপনার কারণে বাকী ৪ কিলোমিটার খননে বিঘ্নের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে সরকারী খালের উপর ও দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খাল ভরাট হয়ে যাওয়ায় খালের দুইপাড়ের খাস জমি দখল করে বহুতল ভবন নিমার্ণ করেন স্থানীয় কয়েকজন। এছাড়া কাঁচাঘরবাড়ী নিমার্ণ করে খাস জমি দখলে নিয়ে নেন অনেকেই। রবিবার শুরু হওয়া এ উচ্ছেদ কার্যক্রম আগামী ৩দিন ধরে অব্যাহত থাকবে বলে জানয়িছে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

বাগেরহাটের মোংলায় খালের খাস জমিতে উচ্ছেদ অভিযান শুরু

প্রকাশ : ০১:০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০