০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৩:৪৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / 69
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজারের কাছে আজ রোববার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর খান ইনডিপেনডেন্ট টেলিভিশনকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন।
জানা গেছে, কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ।

Please Share This Post in Your Social Media

গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

প্রকাশ : ০৩:৪৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩