১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে করোনা বিজয়ী পুলিশ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
  • / 44

অমর চাঁদ গুপ্ত,দিনাজপুর প্রতিনিধি
দীর্ঘ ১৪ দিন করোনাভাইরাসের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়ে গতকাল সোমবার সকাল ১১ টায় নিজ কর্মস্থল দিনাজপুরের ঘোড়াঘাট থানায় কাজে যোগ দিয়েছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) করোনা যোদ্ধা মোজাফ্ফর হোসেন। 
করোনা বিজয়ী মোজাফ্ফর হোসেন কাজে যোগ দিতে আসলে তার থানার ওসি আমিরুল ইসলামসহ অন্যান্য সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, করোনা বিজয়ী হয়ে নতুন উদ্দ্যোমে করোনা প্রতিরোধে জনগণকে সচেতনতা সৃষ্টিতে অংশগ্রহণ করার জন্য দৃঢ় বনবোল নিয়ে কাজে ফিরেছেন এসআই মোজাফ্ফর হোসেন। মনবোল বাড়াতে তাকে ফুলেল শুভেচ্ছাসহ বরণ করে নেওয়া হয়েছে। ওসি আরো বলেন, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের বিপিএম, পিপিএম (বার) দিকনির্দেশনায় ঘোড়াঘাট থানা পুলিশ সকল প্রকার ভয়ভীতিকে উপেক্ষা করে মাঠে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, গত ৩০ মে পুলিশ কর্মকর্তা মোজাফ্ফর হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর থেকে দীর্ঘ ১৪ দিন বাড়ীতে হোম আইসোলেশনে ছিলেন। পরে নমুনা পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ পাওয়া যায়। গত রবিবার (১৪ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর নেওয়াজ আহমেদ ওই করোনা বিজয়ী যোদ্ধাকে ছাড়পত্র প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

দিনাজপুরে করোনা বিজয়ী পুলিশ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের

প্রকাশ : ১২:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০