০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পটুয়াখালীতে মাস্ক পরিধান না করায় ২৭ জনকে অর্থ দন্ড
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:৪০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / 51
দিপংকর দাস,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় মাস্ক পরিধান না করায় এবং প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ২৭ জনকে অর্থ দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা ১১ টার পৌর শহরের সদর রোড এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথসহ কলাপাড়া থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নিমূর্ল আইন, ২০১৮ এর ২৪ (১) এবং (২) ধারা এবং ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫ এর ৪ (১) ও (২) ধারায় পৃথক পৃথকভাবে ১৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। তাবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।











