০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুশান্তের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
  • / 73

স্পোর্টস ডেস্ক
রুপালি পর্দার মহেন্দ্র সিং ধোনি হিসেবে ক্রিকেটপ্রেমিদের মনে জায়গা করে নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। বলিউডের এই অভিনেতা আত্মহত্যা করেছেন। তাঁর অকাল মৃত্যুতে ভারতের ক্রিকেট অঙ্গনেও বইছে শোকের মাতম। হৃদয় পুড়ছে ক্রিকেটারদের।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত নীরাজ পাণ্ডে পরিচালিত ‘এমএস ধোনি – দ্য আনটোল্ড স্টোরি’ চলচ্চিত্র। সেখানে ধোনির চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সুশান্ত। তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন খোদ ধোনি।
তাই ভারতের সাবেক ব্যাটমস্যান ভিভিএস লক্ষ্মণ নিজের টুইটারে লিখেছেন , ‘মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে সবার মনোযোগ দেওয়া উচিত। ভুক্তভোগীদের প্রতি সহনশীল হওয়া গুরুত্বপূর্ণ। সুশান্ত সিং রাজপুতের পরিবারের প্রতি আমার হৃদয় নিংড়ানো সমবেদনা।’
ভারতের কোচ রবি শাস্ত্রী এক টুইট বার্তায় লিখেন, ‘সুশান্ত সিং রাজপুতের মর্মান্তিক প্রস্থানে ভীষণ চমকে গেছি। অনেক সম্ভাবনাময় একটা জীবনের হঠাৎ পরিণতি ঘটল। তার পরিবার ও ভক্তদের জন্য সমবেদনা।’
ভারতের ওপেনার শিখর ধাওয়ানের টুইট, ‘হৃদয় বিদারক। বিশ্বাস হচ্ছে না! সুশান্ত সিং রাজপুতের পরিবারের জন্য মন থেকে সমবেদনা জানাচ্ছি। প্রার্থনা করছি। শান্তিতে থাকুন। ইশ্বর আপনার আত্মাকে শান্তি দিক।’
বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুর লিখেছেন, ‘আপনার সিনেমা আমার মতো অনেক ভক্তকে আনন্দ দিয়েছে। ক্রিকেটভক্ত হিসেবে আপনার মহেন্দ্র সিং ধোনির চরিত্রটি মনে রাখব। আপনার কঠোর পরিশ্রমের সাক্ষী এ সিনেমার সাফল্য। আমার শোক ও সমবেদনা রইল।’
দলটির পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার টুইট, ‘মন ভেঙে দেওয়া খবর। কয়েকবার তার সঙ্গে দেখা হয়েছে। মিশুক ছিলেন। তার স্বজনদের প্রতি সমবেদনা। হৃদয়টা কাঁদছে।’
রোহিত শর্মা জানিয়েছেন সুশান্তের বিদায় মেনে নিতে পারছেন না তিনি। ভারতের এই ওপেনার লিখেন, ‘এটা ভীষণ হতাশার। মেনে নিতে পারছি না। খুব খারাপ লাগছে। অসাধারণ অভিনেতা। শান্তিতে ঘুমাও ভাই।’

Please Share This Post in Your Social Media

সুশান্তের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

প্রকাশ : ০৬:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০