০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পটুয়াখালীর রেড জোন হিসেবে ঘোষনা ৫টি ওয়ার্ডকে
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:১৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / 47
দিপংকর দাস,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় পটুয়াখালী পৌরসভার রেড জোন হিসেবে ৫টি ওয়ার্ডকে চিহ্নিত করে লকডাউনের সুপারিশ করা হয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পটুয়াখালী পৌর এলাকার ২নং, ৩নং, ৬নং, ৭নং এবং ৮নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের সুপারিশ করা হয়। ৪নং এবং ৫ নং ওয়ার্ডকে ইয়োলো জোন এবং ১নং ও ৯ নং ওয়ার্ডকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়।
রোববার ১৪ জুন বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা রোধে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এই লকডাউনের সুপারিশ করে পটুয়াখালী জেলা করোনা প্রতিরোধ কমিটি।সভায় বক্তব্য রাখেন পটুয়াখালীর সিভিল সার্জন মো. জাহাঙ্গীর হোসেন সিপন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার, প্রেসক্লাব সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, প্রেসক্ললাবের সাবেক সভাপতি এ্যাডঃ কাজল বরন দাস, কোষাধ্যক্ষ আবদুস সালাম আরিফ।এছাড়া করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।











