০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের চিতলমারীতে এবার কলেজ শিক্ষকের করোনা শনাক্ত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:০৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
  • / 50

ইলিয়াস সরদার আরিয়ান,বাগেরহাট
চিতলমারীতে এবার সালমান বিশ্বাস (৩০) নামের এক কলেজ শিক্ষকের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সালমান বিশ্বাস উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের হাড়িয়ারঘোপ গ্রামের মৃত রুস্তম আলী বিশ্বাসের ছেলে ও ফেনী সরকারি মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক। নমুনা সংগ্রহের ১২ দিন পর ওই শিক্ষকের রিপোর্ট পজেটিভ আসে। তার আক্তান্তের ঘটনায় হাড়িয়ারঘোপ গ্রামের ৪টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রবিবার বিকেল সাড়ে ৪ টায় চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান  এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান জানান, গত ১ জুন শিক্ষক মোঃ সালমান বিশ্বাস ফেনীর কর্মস্থল থেকে গ্রামের বাড়ি চিতলমারীর হাড়িয়ারঘোপে আসেন। করোনা উপসর্গ থাকায় ২ জুন তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়। বার দিন পর ১৩ জুন রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম জানান, শিক্ষক মোঃ সালমান বিশ্বাসের করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় রবিবার সকাল ১০ টায় ওই বাড়ির আশেপাশের ৪টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।
নির্বাহী অফিসার আরও জানান, সম্প্রতি সালমান বিশ্বাসের আপন বড় ভাই পুলিশের এসআই রাসেল বিশ্বাস করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
উল্লেখ্য, এ নিয়ে চিতলমারীতে মোট আক্রান্তের সংখ্যা ৭ জন। এদের মধ্যে পাটরপাড়া গ্রামের মসজিদের মোয়াজ্জিম মোঃ কবিরুল মোল্লা (৩৫), চরচিংগুড়ী গ্রামের করোনা জয়ী গার্মেন্টস দম্পতি মোঃ ইমরান শেখ (২৫) ও তার স্ত্রী সুমি আক্তার (১৮) এবং হিজলা কাজীপাড়া গ্রামের জুট মিলের ড্রাইভার কাজী শাহিদুল সুস্থ্য হয়েছেন। বাকি (দুইজন) চর-কচুড়িয়া গ্রামের শফিকুল হাওলাদার (৩০) ও নালুয়া এলাকার হাবিবুর রহমান মোল্লা (৩৫) বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

বাগেরহাটের চিতলমারীতে এবার কলেজ শিক্ষকের করোনা শনাক্ত

প্রকাশ : ০৬:০৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০