০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
টাঙ্গাইলের কালিহাতীতে মাস্ক ব্যবহার না করায় জরিমানা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:১২:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / 68
মোঃ শরিফুল ইসলাম,টাঙ্গাইল
মাস্ক ব্যবহার না করায় টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে বিভিন্ন অঙ্কে ২ হাজার ২০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার এলেঙ্গা ও কালিহাতীতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা।
তিনি জানান, করোনা প্রতিরোধে সর্বসাধারনের জন্য মাস্ক ব্যবহারে সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু এ নির্দেশনা মানছে না অনেকেই। তাই মাস্ক ব্যবহারে জনসাধারণকে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যারা মাস্ক ছাড়াই বের হয়েছেন তাদেরকেই এই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এ অভিযানে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী ৯ টি মামলায় মোট ২ হাজার ২০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।











