০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
করোনা ভাইরাস: ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:২০:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / 50
আন্তর্জাতিক ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে ১১ হাজার ৯২৯ জন আক্রান্ত হয়েছেন । দেশটিতে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এছাড়া গত একদিনে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১১ জন। রবিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারতীয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৯২২ জন। মারা গেছেন ৯ হাজার ১৯৫ জন।
সর্বোচ্চ আক্রান্তের দিক থেকে ভারত বিশ্বে চতুর্থ স্থানে অবস্থান করছে। সর্বোচ্চ করোনায় আক্রান্তের বিশ্ব তালিকায় ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়া।





















