০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ৩ শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:১৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
  • / 43

অনলাইন ডেস্ক

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাগান থেকে মালটা ছেঁড়ার অভিযোগে তিন শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে বাগানের মালিক স্থানীয় আব্দুল জব্বার মিয়া (৬০) ও তার ছেলে হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্যাতনের শিকার এক শিশুর বাবা গতকাল শনিবার রাতে নেছারাবাদ থানায় মামলা করার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শনিবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামের তিন শিশু স্থানীয় আব্দুল জব্বার মিয়ার বাগান থেকে কয়েকটি মালটা ছিঁড়ে আনে। বিষয়টি দেখতে পেয়ে জব্বারের ছেলে হাসান ওই শিশুদের ধরে চড়থাপ্পর দেয় এবং তাদেরকে আটকে রেখে তার বাবা জব্বারকে খবর দেয়।’

‘জব্বার শিশুদেরকে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে জুতাপেটা করে’ উল্লেখ করে ওসি আরও বলেন, ‘দুপুরের দিকে ওই শিশুদের নির্যাতনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে। এরপর তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।’

এ ঘটনায় নির্যাতনের শিকার এক শিশুর বাবা শনিবার রাতে নেছারাবাদ থানায় শিশু নির্যাতন আইনে মামলা করলে জব্বার ও তার ছেলে হাসানকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানান তিনি।

গ্রেপ্তারকৃতদের আগামীকাল রোববার আদালতে পাঠানো হবে বলে জানান ওসি কামরুজ্জামান তালুকদার।

Please Share This Post in Your Social Media

পিরোজপুরে ৩ শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২

প্রকাশ : ০৫:১৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০