০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মির্জাগঞ্জে মাস্ক না ব্যবহার করায় দোকানদারকে জরিমানা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / 47
দিপংকর দাস,পটুয়াখালী(প্রতিনিধি)
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারের বিভিন্ন স্থানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার সন্ধার ছয় টার পর থেকে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার হোসেন, তিনি জানান করোনা ভাইরাস সংক্রমণ রোধে মির্জাগঞ্জ উপজেলা সদরে ও আশপাশের বিভিন্ন হাট-বাজারে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয় এসময় স্বাস্থ্যবিধির যথাযথ ভাবে অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় বিভিন্ন দোকানপাটে ও বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়। মুন ফার্মেসি ১০০টাকা,মুদি দোকান মোঃ রুহুল আমিন কে ১০০টাকা, চার দোকান মোঃ সুজন ১০০টাকা এসময় আরো বলেন মির্জাগঞ্জ উপজেলার হাট-বাজার, গণপরিবহন সহ যে কোনো পাবলিক প্লেসে মাস্কবিহীন যে কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।











