০৬:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ মারা গেছেন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:২১:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
  • / 54

অনলাইন ডেস্ক

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ গতকাল শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত এ তথ্য নিশ্চিত করেছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্টে প্রতিমন্ত্রী মারা যান।’

১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা শেখ মো. আব্দুল্লাহ ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। তার বাবা শেখ মো. মতিউর রহমান এবং মা মোসাম্মৎ রাবেয়া খাতুন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

Please Share This Post in Your Social Media

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ মারা গেছেন

প্রকাশ : ০৯:২১:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০