০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সব হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিতে রিট

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
  • / 71

অনলাইন ডেস্ক
দেশের সকল হাসপাতাল ও ক্লিনিকে সাধারণ রোগী অর্থাৎ যারা করোনা ভাইরাসে আক্রান্ত নন তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
একইসঙ্গে রোগীদের চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে ফেরত দেয়ার ঘটনায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে স্বাস্থ্য সচিব, অতিরিক্ত সচিব (হাসপাতাল) এবং উপসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে শনিবার সুপ্রিম কোর্টের চার আইনজীবী এই রিট আবেদন করেন।
তারা হলেন- অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল, মো. নাজমুল হুদা, মোহাম্মাদ মেহেদী হাসান এবং ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
রিটে বলা হয়েছে, করোনা পরিস্থিতির মধ্যে অন্যান্য রোগের উপসর্গ নিয়ে দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ঘুরে ঘুরে মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। সরকারের নির্দেশনা উপেক্ষা করে সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সাধারণ রোগীদের করোনা সার্টিফিকেট ছাড়া ভর্তি নিচ্ছে না।
রিটে আরো বলা হয়েছে, একটি করোনা টেস্ট করাতে রোগীর জন্য চার থেকে পাঁচদিন সময় লাগতে পারে। অথচ গুরুতর অসুস্থ রোগীর ক্ষেত্রে টেস্ট করানো এবং সে রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করাটা অসম্ভব হয়ে পড়ে। তাই প্রতিদিন চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনায় দেশের সংবাদমাধ্যমে উঠে আসছে।
সরকারের নির্দেশনা সত্ত্বেও কেন সাধারণ রোগীদের চিকিৎসা ছাড়াই ফেরত পাঠানো হয়েছে, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে রিটে।

Please Share This Post in Your Social Media

সব হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিতে রিট

প্রকাশ : ০৫:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০