০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোনার দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ জানাযা সম্পন্ন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / 51
হৃদয় আহমেদ,কলমাকান্দা(নেত্রকোনা)
নেত্রকোনা দূর্গাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে।
শুক্রবার (১২জুন) দিবাগত রাত ১০ টার দিকে মৃত্যুবরণ করেন।
উপজেলার পৌর সদরের পশ্চিম বালিকান্দি এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স ছিল ৭৫ বছর।মৃত্যুকালে মরহুম আব্দুল হামিদ স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শেষ বয়সে এসে লিভার সিরোসিস ও বার্ধক্যতার কাছে হাড় মেনে চিরবিদায় নিলেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান।
আজ (১৩ জুন) সকালে এমকেসিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজায় নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসন ও দুর্গাপুর থানা পুলিশ তাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করে ।
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, উপজেলা আওয়ামীলীগ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দুর্গাপুর প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন প্রমূখ।





















