০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার কলমাকান্দায় এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:২১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
  • / 41

হৃদয় আহম্মদ,নেত্রকোনা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের দক্ষিন চকবাজার হতে লায়েলা যাওয়ার ৭০০ মিটারের একটি রাস্তা স্বেচ্ছাশ্রমে  নির্মাণ করার উদ্যোগ নিয়েছে এলাকাবাসী। এই রাস্তা নির্মাণের ফলে ইউনিয়নের হরিপুর বাজারের বড় সড়ক থেকে লায়েলা গ্রামে যাওয়ার প্রবেশ পথ তৈরি হলো। পুরণ হলো এলাকাসীর দীর্ঘদিনের স্বপ্ন।
জানা গেছে, লায়েলা গ্রামের প্রবেশের ওই রাস্তার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গত কয়েক বছর ধরে বলে আসছেন,  রাস্তা তৈরি করে দেওয়া জন্য  কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পরে স্থানীয়রা নিজেদের উদ্যোগে রাস্তাটি তৈরি করেন।
কাজের উদ্যোক্তা  ও ৬ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ আলী বলেন, ‌’আমরা গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে গ্রামের লোকজনদের সাথে নিয়ে  রাস্তাটি নির্মাণ করেছি। 
তবে আমাদের খুব আশা ছিল আমাদের জনপ্রতিনিধিরা এই রাস্তাটি করে দিবেন, কিন্তুু আমরা করাতে পারিনি আমরা এক প্রকার  ব্যর্থ হয়েছি। তাই নিজেরাই রাস্তাটি নির্মাণ করেছি। এখনো আমরা সপ্ন দেখি আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের এই রাস্তাটিকে আরও মুজবুত করতে আমাদেরকে সহযোগিতা করবে। এইটাই আমাদের শেষ বেলার দাবি । 
এই সময় রাস্তা নির্মাণে অংশ গ্রহন করে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সহসম্পাদক মোঃ আলমগীর ও ওয়াজ উদ্দিন ফাউন্ডেশন ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-কারি শিক্ষক,মোঃ মাছুম বিল্লাহ সহ স্থানীয় লোক জন।

Please Share This Post in Your Social Media

নেত্রকোনার কলমাকান্দায় এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ

প্রকাশ : ০৯:২১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০