০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
শার্শায় গাজা সহ মাদক ব্যাবসায়ী আটক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:১৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / 74
মোঃ নজরুল ইসলাম,বেনাপোল(যশোর)
যশোরের শার্শার পান্তাপাড়া গ্রাম থেকে বাজারে প্যাকেটে মধ্যে দুই কেজি গাঁজা সহ মোঃজিল্লুর রহমান(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
শনিবার(১৩জুন)দুপুর ১টার দিকে গাঁজা সহ আটক করা হয়।আটকৃত আসামি শার্শা থানার গোগা বিলপাড়া গ্রামের জহর আলীর ছেলে।সে নাভারন যাদবপুর গ্রামে বর্তমান বসবাস করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম জানান, গোপন সংবাদের মাধ্যমে এসআই পবিত্র বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে পান্তাপাড়া গ্রামে ডাবলুর বাড়ির সামনে পাকা রাস্থার উপর অভিযান চালিয়ে বাজারের প্যাকেটর মধ্যে পটল ও পুইশাক এর ভেতর বিশেষ ভাবে লোকানো অবস্থায় ২কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টএ প্রেরন করা হবে।











