০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেনাপোল ইমিগ্রেশনের দুই এসআই করোনা আক্রান্ত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:২৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / 38
মোঃ নজরুল ইসলাম,বেনাপোল(যশোর)
বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত এসআই বশির উদ্দিন মোড়ল ও এসআই এসকে মনিরুল ইসলাম নামে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।তারা বেনাপোল পৌরসভার ছোট আচড়া গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ইউসুফ আলী জানান, গত দুইদিন আগে এসআই বশির উদ্দিন মোড়ল ও এসআই এসকে মনিরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরিক্ষা করতে দেন। নমুনার রিপোর্টে তাদের দু’জনেরই করোনা পজিটিভ আসে। সেকারণে তাদের দু’জনেরই বাড়ি লাল কাপড় তুলে লকডাউন করে দেওয়া হবে ।
করোনা আক্রান্ত দু’জনই স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে আইসোলেশনে অবস্থান করছেন।











