০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
দেশের যে কোন দূর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:২৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / 60
মোঃ ইকরামুল ইসলাম,সাতক্ষীরা
সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, যে কোন দূর্যোগ মোকাবেলায় দেশকে
সেবা দিতে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় সর্বদা প্রস্তুত। বাংলাদেশ সরকারের নির্দেশে দেশের প্রয়োজনে সেনাবাহিনী বেড়িবাঁধ নির্মাণসহ যে কোন কাজ করবে। বড় বড় ড্রেজিংয়ের কাজ, চট্রগ্রামের জলাবদ্ধতার মেগা প্রজেক্ট বাংলাদেশ সেনাবাহিনী করছে। সিরাজগঞ্জ ও জামালপুরে বাঁধ রক্ষার কাজ বাংলাদেশ সেনাবাহিনী সফলভাবে দায়িত্ব পালন করছে। সাতক্ষীরা উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বে দিলে সেটি গুরুত্ব সহকারে বাংলাদেশ সেনাবাহিনী পালন করবে বলে জানান সেনাপ্রধান। তিনি আজ বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ আরো বলেন, বিশুদ্ধ পানি সংকটেও সহায়তা করতে সর্বদা প্রস্তুত আছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ১৬টি ট্রিটমেন্ট প্লান্ট প্রস্তুত রয়েছে। কিন্তু ব্যবহার করা হচ্ছে ৩টি। সংশ্নিষ্টরা চাইলে বাকিগুলোও সরবরাহ করা হবে। ঘর নির্মাণসহ খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া মাসব্যাপী গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা দিবে মেডিক্যাল কোরের সদস্যরা। এছাড়াও এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রয়োজনে অতীতেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। লকডাউনের বিষয়ে বাংলাদেশ সেনাপ্রধান বলেন, স্থানীয় প্রশাসনের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায়। তারাই সিদ্ধান্ত নেবেন কতটুকু কঠোরতা প্রয়োজন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা দেখতে সাতক্ষীরার আশাশুনি ও খুলনার কয়রায় যান বলে জানা গেছে।

























