০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেনাপোলে এতিম শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করলেন দেশসেরা উদ্ভোদক মিজান
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৩৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / 36
নয়ন সর্দার,শার্শা(যশোর)
যশোরর শার্শায় উপজেলার দেশসেরা উদ্ভাবক মোঃ মিজানুর রহমান (মিজান)
আজ সকলের করোনা মুক্ত ও ১কোটি ২০ লক্ষ প্রবাসী ভাইয়েদের করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য এতিম শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন এবং মাক্স তুলে দেন।
আজ ১২ জুন শুক্রবার জুম্মা’র নামাজের দিনে বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল সিনিয়র মাদ্রাসা সংলগ্ন বড় জামে মসজিদে এই পবিত্র কুরআন ও মাক্স গুলি বেনাপোলে অবস্থিত বিভিন্ন এতিমখানার এতিম শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
জুম্মা’র নামাজ শেষে বড় মসজিদের ইমাম মাওঃ আব্দুল আজিজের সহযোগীতায় নিজে উপস্থিত থেকে উদ্ভাবক মিজান কোরআন শরীফ এবং মাক্স তুলে দেন এতিমদের হাতে।
উল্লেখ্য, কোভিড-১৯,করোনার কারনে সমগ্র দেশে লকডাউন চলাকালে অসহায় এবং দুঃস্থদের মাঝে প্রতিদিন রান্না করা খাবার বিতরন করে আসছেন উদ্ভাবক মিজান,এখনও তা চলমান রেখেছেন। এ ছাড়াও রাস্তায় পড়ে থাকা মানসিক বিকারগ্রস্থ(প্রতিবন্ধী) এবং অবলা জন্তু কুকুর,বিড়াল ও পশুপাখিদের খাবার তুলে দিচ্ছেন৷
কোরআন শরীফ তুলে দেওয়ার
সময় স্থানীয় সাংবাদিকদের উদ্ভাবক মিজান বলেন, দেশের এই ক্রান্তি সময়ে আমি আমার সাধ্যমত মানুষের সেবা করে যাচ্ছি আল্লাহ পাক রাজি খুশি থাকলে আমার সামর্থ্য অনুযায়ী আগামী দিন গুলোতেও মানুষের মাঝে খাদ্য খাবার পরিবেশন এবং এর পাশাপাশি ধর্মীয় গ্রহন্ত পবিত্র কোরআন শরীফ মাস্ক বিতরন কার্যক্রম চালু রাখতে চেষ্টা করবো। এজন্য তিনি সকলের নিকট পবিত্র জুম্মার দিনে দোয়া কামনা করেছেন।
দেশসেরা মিজান আরো বলেন,আমি আমার এই কাজ সব সময় করতে চাই৷আমি শুধু খাদ্য ও মাক্স বিতরণ নয় ৷এবার বৃক্ষ ও পরিবেশ উপলক্ষে এই বছরে ৫০ হাজার চারা রোপণ ও বিতরণের পদক্ষেপ ও হাতে নিয়েছি৷











