০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
যশোরের বেনাপোলে এসআই সহ করোনা আক্রান্ত দুই
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০১:১৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / 39
নজরুল ইসলাম,বেনাপোল(যশোর)
দেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেনাপোল ইমিগ্রেশনের এসআই তরিকুল ইসলাম ও বেনাপোল বাজারের মেডিকেল ষ্টোর নামে ঔষধ ব্যবসায়ী শওকত আলী।
ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত দুইদিন আগে এসআই তরিকুল ইসলাম ও ঔষধ ব্যবসায়ী শওকত আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরিক্ষা করতে দেন। এবং আজ বিকালে নমুনার রিপোর্টে তাদের দু’জনেরই করোনা পজিটিভ আসে। সেকারণে তাদের দু’জনেরই বাড়ি লাল কাপড় তুলে লকডাউন করে দেওয়া হয়েছে।
করোনা আক্রান্ত তরিকুল ইসলাম ও শওকত আলী তারা দু’জনই স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে আইসোলেশনে অবস্থান করছেন।











