০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় বঙ্গবন্ধু মেডিকেলের ডা. গাজী জহিরুল হাসানের মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:৩৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
  • / 67

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর পেডিয়াট্রিক সার্জারির অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান মারা গেছেন।

তিনি আজ শুক্রবার ভোররাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. গাজী জহিরুলের মৃত্যুর পরপরই এ তথ্য জানিয়েছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

গাজী জহিরুল ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বিএসএমএমইউ-এর পেডিয়াট্রিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও গাজী জহিরুলের সহকর্মী সোহেলী আলম বলেন, ‘গাজী জহিরুল করোনা রোগীদের সেবা দিতেন। এক সপ্তাহের বেশি সময় আগে তার করোনার উপসর্গ ধরা পড়ে।’

‘ডা. গাজী জহিরুল যখন বাসায় আইসোলেশনে ছিলেন তখন তার প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ আসে,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্বিতীয় পরীক্ষা করানো হয়। তখন তার করোনা পজিটিভ পাওয়া যায়।’

এদিকে, অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসানের মৃত্যুর সংবাদ জানিয়ে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের প্রধান প্রশাসক নিরুপম দাশ বলেন, ‘এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন চিকিৎসক মারা গেছেন। এছাড়াও, পাঁচ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।’

Please Share This Post in Your Social Media

করোনায় বঙ্গবন্ধু মেডিকেলের ডা. গাজী জহিরুল হাসানের মৃত্যু

প্রকাশ : ০৮:৩৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০