০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
যশোরের শার্শায় গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৪৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / 39
মোঃ নজরুল ইসলাম,বেনাপোল(যশোর)
যশোরের শার্শায় ৬ কেজি ৫৮৪ গ্রাম গাঁজা সহ আলী হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে ১০ টা সময় উপজেলার শ্যামলাগাছি নতুন মসজিদের সামনে থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।
আটক আলী বেনাপোল পোর্ট থানার নামাজগ্রাম (বাওড়কান্দা) এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, একজন মাদক ব্যবসায়ী মাদকের চালান নিয়ে শার্শার শ্যামলাগাছি নতুন মসজিদের সামনে অবস্থান করছে। এমন খবরে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খানের নেতৃত্বে এসআই শেখ খায়রুল বাশার অভিযান চালিয়ে ৬ কেজি ৫৮৪ গ্রাম গাঁজা সহ আলীকে আটক করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির
বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।











