০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনার কবলে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৪২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
  • / 82

অনলাইন ডেস্ক

নওগাঁয় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ও বালুবাহী একটি ট্রলির মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টায় নওগাঁর আহসানগঞ্জ স্টেশনে অতিক্রমের সময় স্টেশন বিল্ডিং এলাকায় এ সংঘর্ষে বালুবাহী ট্রলিটি দুমড়ে-মুচড়ে গেছে। ট্রেনটির ইঞ্জিনেও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আহসানগন্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় আন্তঃনগর ট্রেনটি বুধবার বিকাল সাড়ে ৫টায় আহসানগঞ্জ স্টেশনে অতিক্রম করার সময় স্টেশন বিল্ডিং এলাকায় বালুবাহী ট্রলির সাথে ধাক্কা লাগে। এতে ট্রলিটি দুমড়ে মুচড়ে যায়। ট্রেনের ভ্যাকম পাইপ ফেটে গেল ট্রেনটি দাঁড়িয়ে যায়। এতে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ আছে। অপর দিকে ট্রেনটির যান্ত্রিক ত্রুটি ঘটে।

তিনি বলেন, ঈশ্বরদী থেকে আরেকটি ইঞ্জিন আসার পর রাত সোয়া ৮টার দিকে ট্রেনটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

দুর্ঘটনার কবলে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস

প্রকাশ : ০৬:৪২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০