১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীতে অস্ত্রসহ চেয়ারম্যানের ছেলে ও তার সহযোগী আটক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / 70
মোজাম্মেল হক,চাটখিল(নোয়াখালী)
নোয়াখালী সদর উপজেলার মাইজদীর লক্ষ্মীণারায়ণপুর এলাকায় স্থানীয় এলাকাবাসী তিনটি দেশীয় তৈরি এলজিসহ দুইজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) সোপর্দ করেছে।
বুধবার ( ১০জুন) দুপুরের দিকে স্থানীয় রশিদ ড্রাইভার বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার বকশীর ছেলে ইসমাইল বকশী (২৬) ও একই এলাকার মাইন উদ্দিন (৩০)।
স্থানীয়দের ভাষ্যমতে, সকাল থেকে অস্ত্রধারীরা দফায় দফায় ওই এলাকায় কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে মহড়া দিচ্ছিল । পরে স্থানীয় লোকজনের কাছে বিষয়টি সন্দেহ হলে মোটরসাইকেল আরোহি দুই যুবককে তারা আটক করে। পরে মোটরসাইকেল আরোহিদের কাছে থাকা একটি হাত ব্যাগ কেড়ে নেয় স্থানীয় লোকজন। ওই হাত ব্যাগ খুলে দেখা যায় ব্যাগে তিনটি দেশীয় তৈরি এলজি।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. কামরুজ্জামান শিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অস্ত্রসহ আটককৃত দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।











