১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ জুনের মধ্যে বিদ্যুৎ-গ্যাসের বকেয়া বিল না দিলেই জরিমানা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
  • / 64

অনলাইন ডেস্ক
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বিশ্ব যখন স্থবির তখন গ্রাহকদের সহযোগিতার স্বার্থে গ্যাস ও বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল জুন পর্যন্ত মওকুফ করা হয়েছিল। তবে সেই তারিখ আর বাড়ছে না। ৩০ জুনের মধ্যে এসব বকেয়া বিল না দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার (১০ জুন) বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তবে দিন দিন দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে এ পরিস্থিতিতে জরিমানার বিষয়টি আরো বাড়ানো হবে কি-না এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটা আর মোটেও বাড়বে না। কারণ আমরা মনে করি, এখন ধীরে ধীরে (আমরা) স্বাভাবিক হয়ে যাচ্ছি। এটা বাড়ালে আবার আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং, এ সময় সবার পার্টিসিপেট (অংশগ্রহণ) দরকার।
নসরুল হামিদ বলেন, আগামী ৩০ জুনের মধ্যে বিল পরিশোধ করতে হবে। এরপর একদিন পার হলেই সারচার্জ দেয়া লাগবে।
দেশ ব্যাপি বিদ্যুতের ভৌতিক বিলের ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, ‘বিতরণ কোম্পানিগুলো এটা সমন্বয় না করলে আমার বরাবর আবেদন করলেই হবে। আমি সব কোম্পানিকেই এগুলো সমন্বয় করতে বলেছি। গ্রাহক যাতে সন্তুষ্ট হয় সেভাবেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।’
মন্ত্রীর কাছে আবেদন করা কতটুকু সম্ভব জানতে চাইলে তিনি বলেন, এটা জাস্ট বললাম। সবাই নিজের এলাকায় আবেদন করবে। তারপরও যদি কেউ প্রতিকার না পায় তাহলে তাদের আমার কাছে আবেদন করতে বলা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

৩০ জুনের মধ্যে বিদ্যুৎ-গ্যাসের বকেয়া বিল না দিলেই জরিমানা

প্রকাশ : ১২:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০