১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নির্যাতন, ব্যবসায়ী আটক

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:২৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
  • / 43

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে চুরির অভিযোগে এক কিশোরকে অমানবিকভাবে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর আশরাফ আলী লাল (৫৫) নামের এক ব্যবসায়ীকে মঙ্গলবার মধ্যরাতে আটক করেছে সদর থানা পুলিশ।
এর আগে ওইদিন রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোরকে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পরার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া দুই মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, ব্যবসায়ী আশরাফ আলী লালসহ আরও দুই তিনজন কিশোরটিকে বার বার মাটিতে ফেলে বেধড়ক মারধর এবং পা দিয়ে মুখ ও গলা চেপে ধরছেন। আত্মরক্ষায় ছেলেটি অনেকের পা জড়িয়ে ধরলেও কেউ রক্ষা করতে এগিয়ে আসেননি।
আশরাফ আলী লাল আদিতমারী উপজেলার কুমড়িরহাট এলাকার বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী। এছাড়া তিনি জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
জেলা শহরের মিশন মোড়ে তার মালিকানাধীন সীমান্ত শপিং কমপ্লেক্সের নিচ তলায় মঙ্গলবার সকালের দিকে নির্যাতনের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালের দিকে ভবনের নিচে থাকা একটি ইজি-বাইক থেকে তেলের একটি জারিকেন চুরির অপরাধে এক কিশোরকে আটক করে কয়েকজন। পরে তাকে ভবন মালিক আশরাফ আলী লালের হাতে তুলে দেওয়া হলে তিনিসহ কয়েকজন মধ্যযুগীয় কায়দায় কিশোরটিকে নির্যাতন শুরু করেন।
পুলিশ জানিয়েছে, ভিডিও ভাইরাল হওয়ার পর এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় প্রধান অভিযুক্ত আশরাফ আলী লালকে আটক করা হয়েছে।
তবে ঘটনার পর থেকে নির্যাতনের শিকার কিশোরের খোঁজ মেলেনি। তবে তার বাড়ি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চাঁদনী বাজার এলাকায় বলে জানা গেছে।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, ভাইরাল হওয়া ভিডিও’র পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি নির্যাতনের শিকার কিশোরকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

লালমনিরহাটে মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নির্যাতন, ব্যবসায়ী আটক

প্রকাশ : ০৪:২৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০