১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৪৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / 43
মোজাম্মেল হক,চাটখিল(নোয়াখালী)
প্রধানমন্ত্রীর ব্যআক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের নিজ উদ্যোগে প্রদানকৃত চাটখিল উপজেলায় করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন-কাপনের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। গতকাল দুপুরে জাহাঙ্গীর আলমের পক্ষে চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলমের নিকট এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার প্যানেল মেয়র ও ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর আহসান হাবীব সমীর, বিআরডিবি চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান প্রমূখ।
উল্লেখ, চাটখিল উপজেলায় করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন-কাফনে প্রয়োজনীয় সুরক্ষার জন্য পি.পি.ই, হ্যান্ড গ্লাবস্, সানগ্লাস, মাস্ক, হ্যান্ড স্যানেটাইজারসহ অন্যান্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।











