০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৭৪ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:৩৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
  • / 69

মোস্তাকিম হোসেন,হিলি সংবাদদাতা
করোনা ভাইরাসের কারনে দীর্ঘ ৭৪ দিন বন্ধ থাকার পর সরকারী সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু।
আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক ডব্লিও বি ৬৫ বি ৫৬১১ ট্রাকে জিরা নিয়ে বন্দরে প্রবেশে মধ্য দিয়ে এই কার্যক্রম চালু হয়। আগামীকাল মঙ্গলবার থেকে অন্যান্য পণ্য ভারত থেকে আমদানি হবে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।
পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক জানান,‘বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে দুই দেশের মাঝে এই বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন জিরা আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। প্রতিদিন এই বন্দরে ৪০ টি ট্রাকে করে আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো হবে।
এদিকে দীর্ঘদিনপর আমদানি-রপ্তানি চালু হওয়ায় বন্দরের শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। দীর্ঘ দিন থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছিল। আমদানিকারকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আমদানি-রপ্তানি চালু হওয়ায়। করোনা ভাইরাসের কারনে গত ২৫ মার্চ থেকে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
হিলি ব্যবসায়ী  ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন বলেন , গত শনিবার থেকে হিলি বন্দর দিয়ে আমদানি রফতানি চালু হওয়ার কথা থাকলেও ওপারে ঝামেলার কারনে আজ থেকে আমদানি রপ্তানি শুরু হলো। জিরো পয়েন্ট থেকেই সরকারী সামাজিক দূরুত্বসহ সকল নিয়ম কানুন মেনেই আমদানি করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

৭৪ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

প্রকাশ : ০৯:৩৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০