০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যায় আরো ৪ জন গ্রেফতার

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:৪৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
  • / 67

অনলাইন ডেস্ক
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় বাংলাদেশ থেকে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করা হবে।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতরা স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিক।
ওই হত্যার ঘটনায় দেশে রবিবার (৭ জুন) পর্যন্ত ২২টি মামলা করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের বিভিন্ন ইউনিট।
প্রসঙ্গত, লিবিয়ায় গত ২৮ মে ২৬ বাংলাদেশিকে হত্যা করা হয়। এ ঘটনার পর সম্প্রতি এক জরুরি ভিডিও কনফারেন্সে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, যারা আমাদের দেশের নাগরিকদের প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়েছে, যাদের কারণে এই নির্মম মৃত্যু ঘটেছে তাদের একজনকেও ছাড় দেয়া হবে না। দেশে ও বিদেশে যেখানেই লুকিয়ে থাকুক না কেন এদের প্রত্যেককে খুঁজে বের করা হবে।

Please Share This Post in Your Social Media

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যায় আরো ৪ জন গ্রেফতার

প্রকাশ : ০৭:৪৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০