০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
করোনায় ইসলামী ব্যাংক হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট ডা. সাখাওয়াতের মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:২৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / 67
অনলাইন ডেস্ক
রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট ডা. সাখাওয়াত হোসেন করোনা আক্রান্ত হয়ে আজ সোমবার সকালে মারা গেছেন।
বাড্ডার এ এম জেড হাসপাতালের আইসিউতে ভেন্টিলেশনে থাকা অবস্থায় সকাল পৌনে ৮টার দিকে তিনি মারা যান।
ডা. সাখাওয়াত কোভিড-১৯ পজিটিভ হয়ে গত ২৯ মে থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।
সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন এ এম জেড হাসপাতালে বিলিং কর্মকর্তা জুবায়ের আল হাসান।





















