০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মঙ্গলবার সকাল থেকে নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় লকডাউন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:৫৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / 37
মোজাম্মেল হক, নোয়াখালী
নোয়াখালী করোনা সংক্রমণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা রীতিমত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। সিভিল সার্জন সূত্র মতে গত ২৪ ঘন্টায় প্রায় ১০০১ জন আক্রান্ত হয়েছে। এ অবস্থা চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। করোনা ভয়াবহতা ও সামনে করনীয় নিয়ে নোয়াখালী -৪ আসেনর মননীয় সংসদ সদস্য জননেতা একরামুল করিম চৌধুরী নোয়াখালী বাসির উদ্দেশ্যে আজ এক ভিডিও বার্তা প্রকাশ করেন । এতে তিনি সংক্রামন ঠেকাতে কঠোর হওয়ার ইংগিত দিয়েছেন। তারই পরিপেক্ষিতে রোববার বিকেলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষে গঠিত জেলা কমিটির নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলাকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।।এই আদেশে আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে কার্যকর হবে। জানা যায় এই লকডাউন মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিনের জন্য ঘোষণা করা হয়েছে। ঘোষণার পর থেকে ইতিমধ্যে সদর ও বেগমগঞ্জ উপজেলায় অভ্যন্তরে জনসাধারণের আগমন বর্হিগমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে এক উপজেলা হতে অন্য উপজেলায়, এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে এবং এক ওয়ার্ড হইতে অন্য ওয়ার্ডে জনসাধারণের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। কেউ আদেশ অমান্য করলে শাস্তির বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এইদিকে লকডাউন মেনে চলার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগন কাজ করবেন বলে জানা যায়।











