০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবতীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৩:২৮:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
  • / 53

হৃদয় আহমেদ,কলমাকান্দা(নেত্রকোণা)  
নেত্রকোণার কলমাকান্দা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৯ বছর এক যুবতীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই যুবতী রাজধানীর একটি বিউটি পার্লারে কাজ করতেন।
অভিযুক্ত যুবক সজীব নংমিন একই উপজেলার রংছাতি ইউনিয়নের বড় মনগড়া গ্রামের নিকুলাস ঘাগ্রা এর একমাত্র ছেলে। এ ঘটনায় (০৭জুন) রোববার সকালে একই জাতিসত্তার যুবক সজীব নংমিন (২৫) কে গ্রেপ্তার করে থানা পুলিশ। 
পরিবারের সুত্রে জানাজায়, সজীব নংমিন বাড়ির পাশাপাশি হওয়ার সুবিধার্থে  তাদের প্রায়ই দেখা হতো,কথা হতো। এক পর্যায়ে তাদের মধ্যেই প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্ক প্রায় তিন বছর ধরে চলে আসছিল। এর মধ্যেই ওই যুবতী রাজধানী ঢাকায় বিউটি পার্লারে কাজ করতেন। করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে গত ২০ মে ঢাকা থেকে নিজ বাড়ীতে চলে আসে।  বাড়ীতে আসার পর থেকেই প্রেমিক যুবক সজীব নংমিন তাকে বিবাহ করার প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে ফুসলিয়ে বড় মনগড়ায়  সজীবের মাসি আনু নংমিন বসত ঘরে গত ৩ জুন রাতে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে বলে জানান ভিকটিম। তাই সে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করে। 
কলমাকান্দা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে জানান , এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভিকটিম নিজেই । আজ সকালে নেত্রকোণা আধুনিক  সদর হাসপাতালে ওই যুবতীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে এবং  গ্রেপ্তার সজীব নংমিনকে বিকালে  আদালতের মাধ্যমে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

নেত্রকোণায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবতীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ : ০৩:২৮:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০