০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় দগ্ধহয়ে ৩ শ্রমিকের মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:৪৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
  • / 45

চট্রগ্রাম অফিস
গতকাল শনিবার ৬ জুন সন্ধ্যায় মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড়ে অবস্থিত বিএসআরএম কারখানায় কাজ করার সময় গরম তরল পদার্থে দগ্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনায় আহত আরো একজনের অবস্থা আশংকা জনক।
সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শ্রমিকরা কারখানায় কাজ করার সময় উপর থেকে তাদের শরীরে কারখানার গরম তরল পদার্থ পড়ে। এতে কমর্রত ৬জন শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হয়। দুর্ঘটনার পর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ বার্ন ইউনিটে নেয়া হয়। সেখানে মোঃ আবুল কাশেম মারা যায়। পরবর্তীতে একে একে মোঃ মহি উদ্দিন এবং মোঃ নজরুল ইসলাম মৃত্যু হয়। গুরুতর আরেক আহত সিকান্দারকে অন্যত্র চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
নিহতদের পরিচয়; আবুল কাশেম মিরসরাই থানাধীন ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের পূর্ব হাইতকান্দি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। ফেনী জেলার ছনুয়া বাজার এলাকার কামাল উদ্দিনের ছেলে মহি উদ্দিন (৩৫), ফেনী জেলার দাগন ভূঁইয়া থানার সেকান্দরপাড় গ্রামের নূর নবীর ছেলে নজরুল ইসলাম (৩৪)।
এ বিষয়ে জানতে বিএসআরএম সোনাপাহাড় কারখানার প্রসাশনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন মোল্লার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি। ফলে কারখানা কতৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সিরাজুল ইসলাম বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল ছুটে যাই। তখন জানতে পারি কারখানার গরম তরল পদার্থে শ্রমিকরা দগ্ধ হয়েছে। কতৃপক্ষ আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। এবিষয়ে ঘটনার সত্যতা জানতে জোরালগজ্ঞ থানায় যোগাযোগ করাহলে কর্ত্যব রত ডিউটি অফিসার ঘটনার সত্যতা সিকার করে বলেন বিএসআরএমের ঘটনায় আরো ২ জন সহ মোট ৩ জন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় দগ্ধহয়ে ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ০৯:৪৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০